করোনায় দেশে আরও ১০ জনের, শনাক্ত ৪৯২
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। এছাড়া নতুন করে ৪৯২ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৪৮ জনে।
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৯২ জন।নতুন মৃতদের মধ্যে আটজন পুরুষ এবং দুজন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৫ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গতকালের চেয়ে করোনায় পরীক্ষা হয়েছে ৫.৫ শতাংশ বেশি। সারাদেশে হোম কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় লাখ মানুষ।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় প্রায় ৬ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৪ লাখ ৭ হাজার ৩৩৯ জন। এদের মধ্যে বর্তমানে ১৫ লাখ ৭১ হাজার ২৯ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ২১৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ১৭ হাজার ২৩ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৬৯ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। সেখানে ৭ লাখ ৬৩ হাজার ৮৩৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪০ হাজার ৫৫৫ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২৩ হাজার ৪৫৩ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন।
মৃত্যুর হিসাবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২০ হাজার ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে অবশ্য ২য় অবস্থানে রয়েছে এ দেশটি। এখানে ১ লাখ ৯৮ হাজার ৬৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৭১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৮৯৪ জন।
মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৬২১ জন।
এদিকে জার্মানিতে ১ লাখ ৪৫ হাজার ৭৪২ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৪২ জনের।
যুক্তরাজ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬০ জনের।
ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন।
এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। এখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ২১১ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ১১৮ জনের।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed