ডোমারে গম ক্রয়ের উদ্বোধন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার দু’টি খাদ্য গুদামে কৃষকদের কাছ হতে গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর আড়াইটার দিকে ১ নং খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের কৃষক রেজাউল করিম ও হরিণচড়া ইউনিয়নের কৃষক সিদ্দিক ইসলামের নিকট থেকে মোট দুই টন গম ক্রয় করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগ সম্পাদক মো: ময়নুল হক মনু, ডোমার খাদ্য গুদাম কর্মকর্তা জিয়াউর রহমান, চিলাহাটি খাদ্য গুদাম কর্মকর্তা নিত্যনন্দ রায়, খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আরেফিন প্রমূখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবারে উপজেলার দু’টি খাদ্য গুদামে ২৮ টাকা দরে কৃষকদের কাছ হতে ২১১ মেট্রিক টন গম ক্রয় করা হবে। প্রতিজন কৃষক এক টন করে ২১১ জন কৃষকের নিকট হতে গম ক্রয় করা হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed