ডোমারে ত্রানের দাবীতে ইউনিয়ন পরিষদ ঘেরাও
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ১৪০ জন গাড়ি চালক নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নে বসবাসরত মাইক্রোবাস, ট্রাকটর, মিনিবাস, পিক-আপ চালকরা বিক্ষোভ করে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। বিক্ষোভকারীরা প্রায় দুই ঘন্টা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে।
ট্রাকটর চালক মোজাহার ইসলাম, আলম ইসলাম, পিক-আপ চালক রুহুল আমীন বলেন, আমরা গত ২৬ দিন হতে গাড়ি চালাতে পারছি না। আমাদের যা জমানো টাকা ছিল সব শেষ। এখন কি খাবো আর কোন উপায় নাই। তাই বাধ্য হয়ে ত্রানের দাবীতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছি। কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান আমাদের কোন কথা না শুনে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করতে বলেন। ১৫ দিনের আগে চেয়ারম্যান কিছু করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন।
সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের কোন মন্তব্য করতে চাননি।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বিষয়টি আমি শুনে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তালিকা করতে বলেছি। যারা গরিব, তাদের দ্রত সহায়তা করা হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed