Main Menu

করোনায় কানাডায় বাংলাদেশি শিক্ষকের মৃত্যু

প্রবাস ডেস্ক: সিলেটের বালাগঞ্জের নশিওরপুর গ্রামের বাসিন্দা, তাজপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শওকত আলী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টায় কানাডার টরেণ্টো হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

বালাগঞ্জের সাংবাদিক জিল্লুর রহমান জিলু জানান, তিনি গত কয়েকদিন যাবত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তিনি একজন অমায়িক, জ্ঞানী, ধার্মিক এবং সজ্জন হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন।

Share





Related News

Comments are Closed