Main Menu

হবিগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জেলার আজমিরীগঞ্জ ও মাধবপুরে এ দুটি ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইছোপুর গ্রামের মফিজ মিয়া ছেলে কৃষক তাপস মিয়া (৩০) ও মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামের অলি ইসলামের ছেলে গরু ব্যবসায়ি লালু মিয়া (৩৯)।

সূত্রে জানা যায়, শনিবার দুপুরে লালু মিয়া কয়েকটি গরু নিয়ে মাঠে যান। এক পর্যায়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অদিতি রায় তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

অন্যদিকে, আজমিরীগঞ্জের পাশ্ববর্তী দিরাই উপজেলার শর্মঙ্গল হাওরে ধান কাটতে যান তাপস মিয়া। এ সময় বজ্রপাত ঘটলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।

Manual1 Ad Code

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code