ফুসফুস ভালো রাখবে যে ৫ খাবার
স্বাস্থ্য ডেস্ক: ফুসফুস মানুষসহ মেরুদণ্ডী প্রাণীর অপরিহার্য অঙ্গ। যা দিয়ে মানুষ শ্বাস-প্রশ্বাসের কাজ করে। ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে জীবনাশের কারণ হতে পারে। চলমান করোনা ভাইরাসেও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হতে পারে ফুসফুস। ফলে এখন যত্ন নিন ফুসফুসের। কিছু খাবার রয়েছে, যা ফুসফুসের জন্য ভালো।
আসুন জেনে নিই যা খেলে ভালো থাকে ফুসফুস-
১. আপেলে থাকা ফেনোলিক যৌগ ও ফ্ল্যাভনয়েড শরীরের প্রদাহ কমায়। ইউরোপিয়ান জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যেসব শিশু নিয়মিত আপেলের জুস পান করে তাদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা কম হয়।
২. গ্রিন টি শরীরের জন্য খুবই উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের প্রদাহ কমায় ও কার্যকারিতা বাড়ায়। ২০১৭ সালে কোরিয়ান এক গবেষণা থেকে জানা গেছে, যারা নিয়মিত দুই কাপ গ্রিন টি পান করেন, তাদের ফুসফুসের কার্যকারিতা বাড়ে।
৩. ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ সামুদ্রিক মাছ ফুসফুসের কার্যকারিতা বাড়ায়।
৪. বাদাম ও বীজ ফুসফুসের জন্য খুবই উপকারী। আখরোট, পেস্তাবাদাম কাজুবাদাম, চিনাবাদাম, মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, ফ্ল্যাক্সসিডে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, প্রয়োজনীয় খনিজ থাকায় এগুলো শ্বাসতন্ত্র ভালো রাখে।
৫. আদা-রসুন ফুসফুসের জন্য ভালো কাজ করে। এসব মসলায় থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান ফুসফুস পরিষ্কার রাখে ও কার্যকারিতাও বাড়ায়।
৬. গোলমরিচে থাকা ক্যাপাসেইসিন উপাদান শ্বাসকষ্টজনিত সমস্যা কমায়।
Related News
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবারRead More
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মাসে চরম ভয়াবহতা ছড়িয়ে চলেছে ডেঙ্গু। প্রতিদিনই এডিস মশাবাহিত এ ভাইরাসটিতেRead More



Comments are Closed