Main Menu

গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপেজলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত শাহেদ আলী (৬২) উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কাপাউরা গ্রামের মোকসেদ আলীর ছেলে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার কাপাউরা গ্রামে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ জানান, শাহেদ আহমদ প্রতিদিনের ন্যায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে গরু চরাতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

Manual1 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করি।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব জানান, বজ্রপাতে হতাহতের খবর পেয়েছি।নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code