Main Menu

জগন্নাথপুরে টিসিবির চিনি ও তেল জব্দ, আটক ১

Manual5 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে টিসিবির ৭৬ বস্তা চিনি ও ১৯৬ বোতল সয়াবিন তেলসহ একজনকে আটক করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুরের এক গুদাম থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

আটক মো. আনান হোসেন হবিগঞ্জের নবীগঞ্জের বাসিন্দা।

Manual5 Ad Code

জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এ তথ্য জানিয়েছেন।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আসে হবিগঞ্জের নবীগঞ্জের ব্যবসায়ী নোমান হোসেন টিসিবি’র বিপুল পরিমাণ পণ্য পার্শ্ববর্তী উপজেলা জগন্নাথপুরের আলীপুরের একটি গোদামে মজুদ করেছেন। সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালালে ব্যবসায়ী নোমান হোসেন পালিয়ে যান। তবে তার ভাই আনান হোসেনকে সেখান থেকে আটক করা হয়। এসময় গোদামে তল্লাশি চালিয়ে টিসিবি’র ৭৬ বস্তা চিনি, ৫ লিটারের ১৯৬ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়।’

পলাতক ব্যবসায়ী এবং আটককৃতের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ইয়াসির আরাফাত।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code