Main Menu

গাজীপুরে টিভি সাংবাদিক করোনায় আক্রান্ত

মিডিয়া ডেস্ক: গাজীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে করোনা ভাইরাসে প্রথম আক্রান্ত হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির সাংবাদিক ইকবাল আহমেদ সরকার।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ক’দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথাসহ করোনা ভাইরাসজনিত রোগের উপসর্গ নিয়ে ভুগছিলেন ৭১ টিভির গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার। গেল সোমবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার বিকেলে রিপোর্টে করোনা পজেটিভ আসে।

এরপরই তিনিসহ তার পুরো পরিবারকে গাজীপুর শহরের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। আজ বুধবার পরিবারের সদস্য ও ওই সংবাদিকের সংস্পর্শে যাওয়া অন্য সাংবাদিকদদের নমুনা সংগ্রহ করা হবে।

গাজীপুরে মঙ্গলবার শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী এই জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫১ জন বলে জানিয়েছেন গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র।

Share





Related News

Comments are Closed