নারায়ণগঞ্জ ফেরত ৩ জনের বাড়ি লকডাউন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের বাঙালীগুল গ্রামের নারায়ণগঞ্জ ফেরত ৩ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। একই সাথে বাড়িটিও লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ফেরত ৩ জনের খবর পেয়ে উপজেলা সহকারী (ভূমি) শবনম শারমিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
উপজেলা সহকারী (ভূমি) শবনম শারমিন বলেন, ‘নারায়ণগঞ্জ ফেরত ৩ জনের খবর পেয়ে আমরা সেখানে যাই। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছি। যদি তারা হোম কোয়ারেন্টাইন মেনে না চলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘তাদের বাড়িটি আমরা লকডাউন করে দিয়েছি। কোন অবস্থাতেই বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে।’
জানা যায়, বাঙালীগুল গ্রামের একই পরিবারের দুইজন ও মানিকগঞ্জের একজন তাদের সাথে এখানে এসেছেন। তারা নারায়ণগঞ্জ থেকে কিছু পথ গাড়ি, পায়ে হেঁটে ও নৌ পথে মঙ্গলবার সকালে বাড়ি এসেছেন বলে জানা যায়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed