Main Menu

জুুড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আব্দুল আলী পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত কটাই মিয়ার পুত্র।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভুয়াই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আব্দুুল আলী ওই এলাকার বাব ব্রিক্স-এ যানবাহনের মেকানিক্স হিসেবে কাজ করত। ঘটনার সময় সে মোটরের লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed