হবিগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ থেকে ট্রাকে হবিগঞ্জে আসা এক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি তিনি।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে ট্রাকে আসা ১৬ শ্রমিককে সম্প্রতি কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। বাকিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, দুদিন পর তাদের করোনা পরীক্ষা করা হবে।
এ শ্রমিক নিয়ে সিলেট বিভাগে তিনজন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ওসমানী হাসপাতালের একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজারের রাজনগরে মারা গেছেন এক মুদি দোকানদার।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed