Main Menu

কানাডায় করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক: কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জামাল আলী (৩৭) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে কানাডায় এ পর্যন্ত ৩ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেল।

স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানাডার টরন্টোতে ওই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। তিনি গত এক সপ্তাহ ধরে টরন্টো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, জামাল আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তিনি টরন্টোয় পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। তার মৃত্যুর খবরে কানাডায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এরইমধ্যে কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙালিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশটিতে মারা যাওয়া তিন বাংলাদেশির দুজন টরন্টো ও একজন অটোয়াতে মারা যান।

কানাডায় এখন পর্যন্ত ২২ হাজার ১৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মোট মারা গেছেন ৫৬৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১৩ জন।

Share





Related News

Comments are Closed