সিলেটের খাদিমনগরে ত্রাণের জন্য বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দারা ত্রাণের জন্য বিক্ষোভ করেছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে ইসলামপুর পুরাবাড়ি এলাকার জামে মসজিদের পাশে শতাধিক নারী পুরুষ খাবারের দাবিতে বিক্ষোভ করেন।
ইসলামপুর পুরাবাড়ি এলাকার দিনমজুর আব্দুল গফুর বলেন, আজকে ১২ দিন ধরে আমরা অসহায়। সরকার থেকে ১টা চাউলও পাইনি। আজ ২ দিন ধরে ঘরে খাবার নেই। আমার কাছে যে চার-পাঁচশ টাকা ছিল তা খরচ করে শেষ। চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি তারা বলেন সারা ইউনিয়নের ২ টন চাউল পেয়েছেন। আমরা সারা গ্রামে মানুষ রয়েছি সাড়ে ৪শ পরিবার। ত্রাণ দিয়েছেন মাত্র ৫ জন। এর মধ্যে ধনী ২টা পরিবার আছে। তারা আমাদের ত্রিশ-পয়ত্রিশ ঘরের মানুষদের সাহায্য করছে। কিন্তু সরকারি কোনো খাদ্য সামগ্রী পাইনি।
দিনমজুর সিদ্দেক আলী জানান, সরকার বলে আপনারা ঘরে থাকুন আমরা খাদ্য পাঠাবো। কিন্তু আমরা কিচ্ছু পাইনি। আমরা কিছু না পেয়ে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
গৃহিনী জুহেরা বিবি বলেন, আমরা ঘরে বন্দি। কাম কাজ নাই, ঘরেও খাবার নাই। খাদ্য দিবে দূরের কথা এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ কোনো খোঁজ খবরও নেয়নি। আমরা অনাহারে কস্ট পাচ্ছি। এর জন্য আমরা আজ রাস্তায় নেমেছি।
চা শ্রমিক জলিকা উড়াং বলেন, মানুষ বলে সরকার অনুদান দিচ্ছে। কিন্তু আমরাতো অনুদান পাইনি। সরকার যে কাজ কাম বন্দ করলো, এখন ছেলে মেয়ে বাড়িতে, খাবার নেই। সরকার তো খোঁজ নিচ্ছে না।
বিক্ষোভরত বেশ কয়েকজন গৃহিনী বলেন, আজ ২ দিন ধরে ছেলে মেয়ে নিয়ে উপোস। ঘরে খাবার নাই। বাইরে কাজ নাই। চেয়ারম্যান মেম্বারে দেখে দেখে কয়েকটা ঘরে খাবার দিয়েছে। আমরা পাইনি।
৩নং খাদিমনগর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ইসলামপুর ওয়ার্ডবাসী বিক্ষোভ করেছেন আমি শুনেছি। কিন্তু আমি কি করবো বলেন? সারা ইউনিয়নের জন্য মাত্র ২ টন চাল এসেছে। এই পরিমাণ চাল দিয়ে সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব না। যে এলাকার মানুষজন বিক্ষোভ করেছেন সে এলাকায় মাত্র ৫ জন চাল পেয়েছেন। কিন্তু এই এলাকায় আরও ত্রাণ দেওয়া প্রয়োজন। আমাদেরকে যে চাল দেওয়া হয়েছে। তা দিয়ে একটি ওয়ার্ডে সর্বোচ্চ ২২ পরিবারকে দিতে পেরেছি। কিন্তু ত্রাণ পাওয়ার মত অনেক পরিবার আছেন। অনেক খেটে খাওয়া মানুষজন আমার ইউনিয়নে আছেন। এখন সরকারি বরাদ্দ না আসলে কিচ্ছু করতে পারছি না।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed