সিলেটে মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত মোছা. শাহিনা বেগম সিলেটের মেনিখলা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, মোছা. শাহিনা বেগম (৩৯) স্বামীর সঙ্গে সিলেট শহর থেকে মোটরসাইকেলে করে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাজিরবাজার এলাকার ভাঙা রাস্তায় মোটরসাইকেল থেকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুল শিক্ষিকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জয়নুল বারীর মামাতো বোন বলেও জানান ওসি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed