মৌলভীবাজারে মৃত ব্যক্তি করোনা পজেটিভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন। রোববার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ।
সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ বলেন, ঢাকা থেকে টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে- রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভি শনাক্ত হলো।
ওই ব্যক্তি গত শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি মুদি দোকানদার ছিলেন।
মৃত ব্যক্তির সাম্প্রতিক সময়ে কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নেই জানিয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন বলেন, তিনি কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed