মাধবপুরে পিটুনিতে আহত প্রবাসীর মৃত্যু!
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কিছু লোকের পিটুনিতে আহত প্রবাসী ইদন মিয়া (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, পূর্ব পরিকল্পনা করে এ ঘটনা করা হয়েছে।
নিহত ইদন মিয়ার ভাই ফিরোজ মিয়া সর্দ্দার জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কিছু লোক তার ভাই ইদন মিয়াকে ঘর ঢেকে একই গ্রামের মান্নান মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে ইদন মিয়াকে শরবত জাতীয় কিছু খাওয়ানো হয়। এরপর ইদন মিয়ার সঙ্গে থাকা টাকা নিয়ে তাকে মারপিট করে রাস্তায় ফেলে যায়। ইদন মিয়াকে রাস্তায় পরে থাকতে দেখে তার মামাত ভাই সবুজ বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা ইদন মিয়াকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে কর্তব্যরত চিকিৎসক ইদন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন। শুক্রবার বিকেলে ইদন মিয়াকে ঢাকা নিয়ে যাবার পথে পথিমধ্যে ইদন মিয়ার মৃত্যু হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোর্শেদ আলম জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন লোক মিলে ইদন মিয়াকে মারপিট করে টাকা পয়সা নিতে চায়। মারপিটে ইদন মিয়ার মুখ দিয়ে রক্ত বের হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতলে নিয়ে যায়। শুক্রবার ইদন মিয়াকে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে। ঢাকা নিয়ে যাবার সময় পথিমধ্যে ইদন মিয়া মারা যান। প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড মনে হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ করেনি নিহতের পরিবার।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed