তাহিরপুরে বিষপানে নারীর আত্মহত্যা
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ছেলের বউয়ের সঙ্গে কলহের জের ধরে শাশুড়ির বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত হোছনারা বেগম (৪৫) উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের লেদারবন্ধ গ্রামের মো. ইনু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ছোট ছেলের স্ত্রীর সঙ্গে হোছনারা বেগমের ঝগড়া হয়। এরপর তিনি বিষপান করেন। একপর্যায়ে তাকে স্থানীয় বাদাঘাট বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার পেট থেকে বিষ বের করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে ফের ছোট ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ি হোছনারা বেগমের কলহ হয়। কলহের এক পর্যায়ে শাশুড়ি হোছনারা বেগম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে বাড়ির লোকজন তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হোছনারা বেগমের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। পরে পরিবারের লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা বিকাল ৪টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।
সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, পারিবারিক সমস্যা নিয়ে ছোট ছেলের বউয়ের সঙ্গে কলহের জের ধরে বিষপানে শাশুড়ির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed