ছাতকে জংগলে নিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জের ধরে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠেছে আব্দুস ছালাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোরে বাড়ির পাশের জংগল থেকে গলায় ওড়না পেছানো অবস্থায় গৃহবধূ রাশেদা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।
এরআগে বৃহস্পতিবার উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামে জংগলে নিয়ে রাশেদাকে হত্যার অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় রাশেদা বেগমের স্বামী আব্দুস ছালামকে আটক করেছে পুলিশ। আব্দুস ছালাম বড়গল্লা গ্রামের আশরাফ আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাংসারিক বিষয়াদি নিয়ে গত কয়েকদিন ধরে স্বামী আব্দুস ছালাম ও স্ত্রী রাশেদা বেগমের মধ্যে কলহ চলে আসছিল। স্বামীর সাথে মতবিরোধ সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে রাশেদা বেগম কিশোরগঞ্জ এলাকায় তার বাবার বাড়িতে যাওয়ার কথা বলে স্বামীর ঘর থেকে বেরিয়ে যান। এসময় স্ত্রীকে নিজ ঘরে ফিরিয়ে আনার কৌশলে এক পর্যায়ে তাকে গ্রাম সংলগ্ন একটি জংগলে নিয়ে যান আব্দুস ছালাম। পরে জংগলের মধ্যে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরুদ্ধ করে স্ত্রী রাশেদা বেগমকে হত্যা করে সে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা অভিযুক্ত আব্দুস ছালামকে আটক করে পুলিশে খবর দেন।
শুক্রবার ভোরে জংগল থেকে রাশিদা বেগম (৩২)’র লাশ উদ্ধার করে সকালে সুনামগঞ্জ মর্গে প্রেরন করে পুলিশ। এ ঘটনায় আটককৃত আব্দুস ছালামকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed