করোনায় আক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ জানান, গত নয় দিন ধরেই ওই সাংবাদিক ছুটিতে আছেন। তিনি বাদে আমাদের প্রতিষ্ঠানের অন্য কর্মীদের মাঝে করোনাভাইরাসের কোনো রকম উপসর্গ দেখা যায়নি। তাই এই মুহূর্তেই আমরা লকডাউনে যাওয়ার কথা ভাবছি না।
এরপরও সম্ভাব্য সকল প্রকার সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এমনকি কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান মামুন আব্দুল্লাহ।
এদিকে আক্রান্ত ওই সাংবাদিক বর্তমানে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন। ইনডিপেনডেন্টের একজন সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে। এ পর্যন্ত ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৬ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কেউ মারা যাননি।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed