‘প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক বন্ধ রাখলে ব্যবস্থা’
বৈশাখী নিউজ ডেস্ক: দেশ ও জাতির এই দুঃসময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ রাখা হলে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
তিনি বলেছেন, ‘আমরা লক্ষ্য করছি, আমাদের কিছু প্রাইভেট হাসপাতাল সেখানে কাজ কম হচ্ছে। ক্লিনিক এবং চেম্বারগুলো অনেকাংশে বন্ধ আছে। আমরা সামাজিক মাধ্যমে জানতে পারছি, আমরা নিজেরাও তা দেখতে পাচ্ছি। এই সময়ে আপনাদের পিছপা হওয়াটা মোটেই যুক্তিসঙ্গত নয়। মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সেবা দেন। পরবর্তীকালে এ বিষয়ে যা যা ব্যবস্থা নেয়ার আমরা কিন্তু সেই ব্যবস্থা নিতে পিছপা হবো না।’
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে প্রতিদিনের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এসময় তিনি সারা দেশে সেবাদানকারী নার্স ও ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, ‘নার্স এবং ডাক্তার ভাইদের বলি, আপনারা অনেক কাজ করছেন। আপনারাই সৈনিক। আপনারাই এই সংক্রামক বৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধ করছেন।’
করোনা ভাইরাস মোকাবিলায় সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে ডা. জাহিদ মালেক বলেছেন, ‘আমি শুধু জনগণকে আহ্বান জানাবো যে, মাননীয় প্রধানমন্ত্রী যে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থাটি মেনে চলার জন্য। আপনারা বাসায় থাকার চেষ্টা করবেন এবং সেইভ ডিসটেন্স মেনটেইন করবেন।’
তিনি বলেন, ‘আপনারা অযথা ঘুরাফেরা করবেন না। যখন বাজারে যাবেন তখনও ভালো দূরত্ব বজায় রেখে কাজ করবেন। জটলা কখনও পাকাবেন না, কারণ জটলা পাকালেই সংক্রমণ বেড়ে যায়। আপনারা ঘরে বসে আল্লাহর নাম নেবেন। আপনারা যখন বাইরে যাবেন মাস্ক পরে বাইরে যাবেন। এটা আমাদের জন্য খুব ভালো হবে। এটাই বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন।’
দেশের কিছু কিছু গণমাধ্যম ভুয়া নিউজ প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘মিডিয়ার ভাইয়েরা, আপনারা ভালো কাজ করছেন। আপনাদের প্রচারমাধ্যমেই আমরা জানতে পারছি, দেশের আনাচেকানাচে কিভাবে চিকিৎসা হচ্ছে এবং লোকজন কিভাবে ঘুরাফেরা করছে।’
তিনি বলেন, ‘কিন্তু দুঃখের বিষয় আবার, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাই, অনেক রকমের প্রচার-প্রচারণা, অনেক রকমের ভুয়া নিউজ দেয়া হচ্ছে। তাতে বিভ্রান্তির সৃষ্টি হয়। আমরা মনে করি, যারা এই কাজগুলো করছেন তারা ঠিক করছেন না। তারা দেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং আমাদের কাজকে ব্যাহত করছেন। এ বিষয়টি আমরা মেনে নিতে পারি না। সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবেন।’
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমাদের আহ্বান, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দিচ্ছেন, স্বাস্থ্য অধিদফতর যে নির্দেশনা দিচ্ছে সেগুলো মেনে চলবেন। এবং পজেটিভ নিউজ করবেন। যে নিউজের মাধ্যমে যে পরামর্শের মাধ্যমে করোনা ভাইরাসকে প্রতিহত করা যাবে আপনারা সেই পরামর্শগুরো দেবেন।’
দেশে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তবে নতুন করে কেউ মারা যায়নি। মোট আক্রান্তের সংখ্যা ৬১। মোট সুস্থ হয়েছেন ২৬ জন। মারা গেছেন ৬ জন।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed