ঢাকায় আইসোলেশনে দুই জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা সন্দেহে ভর্তি দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের বয়স ৬৫ আরেক জনের বয়স ৩৫ বছর।
করোনার সন্দেহ থাকায় মৃতদের রক্তের নমুনা আইইডিসিআরএ পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলেই তারা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যাবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকালই (মঙ্গলবার) তারা দুই জনেই হাসপাতালে ভর্তি হন। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। রাত সাড়ে ১০ টার দিকে একজনের মৃত্যু হয়। আরেকজন আজ বুধবার ভোর ৫টার দিকে মারা যান।
মৃত দুই ব্যক্তি জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। তাদের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed