সিলেটে আরো ৩ জনের করোনা ‘নেগেটিভ’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনা আক্রান্ত সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি।
মঙ্গলবার (৩১ মার্চ) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে পাঁচজন রোগী ছিলেন। এদের মধ্যে তিন জনের নমুনা সংগ্রহ করে রোববার ঢাকায় পাঠানো হয়। তাদের ৩ জনেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা এখন অনেকটা সুস্থ। তাই তাদেরকে আজ বাসায় পাঠানো হবে।
রিপোর্ট আসা তিনজনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত শনিবার রাতে ঢাকা থেকে সিলেটে আসার পথে অসুস্থবোধ করলে তিনি বাড়ি না গিয়ে সোজা শামসুদ্দিন হাসপাতালে চলে আসেন এবং শনিবার রাত থেকেই এই হাসপাতালের কোয়ারেন্টিন বিভাগে তিনি চিকিৎসাধীন আছেন।
আরেক জন ৮০ বছরের এক বৃদ্ধের নিউমোনিয়া জ্বর ও সর্দি-কাশি থাকায় তাকে তিনদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed