করোনায় শাবির শিক্ষা কার্যক্রম চলবে অনলাইনে
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রমন রোধে সারাদেশের সব প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী এক-দুইদিনের মধ্যেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক তা আমরা কোনোভাবেই চাই না। করোনা’তে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে থাকলে বিশ্ববিদ্যালয়টি পুনরায় সেশনজটে পড়তে পারে। সে লক্ষ্যে ইউজিসির নির্দেশনা অনুসারে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাবি।
উপাচার্য আরো বলেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানদের অবহিত করা হয়েছে। অনলাইনে শিক্ষা কার্যক্রমের বিষয়টি সমন্বয় করছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন ও সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী।
এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, আমরা বিষয়গুলো নিয়ে এর আগে পরীক্ষামূলক ভাবে কাজ করেছি। আমরা আশাবাদী বিষয়টি সফলতার সাথেই কাজ করবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে কয়েকটি বিভাগ এরই মধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। শিক্ষকরা ক্লাস নেয়ার ক্ষেত্রে জুম, সিসকো ওয়েবেক্স, গুগল মিট ও বিভিন্ন উপকরণ শেয়ারের জন্য গুগল ক্লাসরুম ব্যবহার করছেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed