সিলেটে ২০ হাজার চা শ্রমিক কর্মবিরতিতে
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে কয়েক দিনের জন্য বাগান বন্ধের দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। কিন্তু মালিক পক্ষের কাছ থেকে ইতিবাচক কোন সাড়া না পেয়ে আজ সোমবার থেকে সিলেট জেলায় অবস্থিত ২৭টি বাগানের শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেছেন। এই ২৭ বাগানে স্থায়ী ও অস্থায়ী মিলে কাজ করেন ২০ হাজারের মতো শ্রমিক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ না দেওয়ারও ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা জানান, ‘চা শ্রমিকদের কেউ কাজে গিয়ে করোনাভাইরাস সংক্রমিত হলে পুরো বাগানে এই রোগ ছড়িয়ে পড়বে। এজন্য শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে সোমবার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। দুর্যোগকালীন এই সময়ে মালিকপক্ষ অসহায় শ্রমিকদের কথা চিন্তা করে মজুরি ও রেশন প্রদান অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।’
দেশের ১৬৬টি চা বাগানের মধ্যে সিলেট জেলায় ২৭টির অবস্থান। করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা হলেও শ্রম অধিদপ্তরের নির্দেশে চালু রাখা হয় সিলেটসহ সারাদেশের চা বাগান। কিন্তু চা শ্রমিকরা শুরু থেকেই বাগান বন্ধেরও দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের সেই দাবি উপেক্ষা করে শ্রম অধিদপ্তর ও মালিক পক্ষ বাগান চালু রাখেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed