Main Menu

মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় রিপন মিয়া (২০) নামে এক তরুণের মৃত্রূ হয়েছে।

রোববার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দক্ষিণ পাড়-রৌয়াইল সড়কের সূবর্ণকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আছকন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, রোববার দুপুরে গ্রামের বাড়ী নোয়াগাঁও থেকে মোটরসাইকেল নিয়ে স্হানীয় রানীগঞ্জ বাজারের উদ্দেশ্য বের হয় রিপন। উল্লেখিত স্থানে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই তরুণ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed