Main Menu

করোনায় নিউজিল্যান্ডে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হলো। মৃত ওই নারীর বয়স আনুমানিক ৭০ বছর। তিনি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা।

নিউজিল্যান্ড হেরাল্ডের খবরে বলা হয়েছে, ওই নারী শুরুতে বুঝতেই পারেননি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ডাক্তারের শরাণাপন্ন হন। এরপর চিকিৎসকরা তাকে ভুল করে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা দেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নিজেই দেশটির গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এমনকি মৃত ওই নারীর পরিবারের অন্য সদস্যরাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা প্রকাশ করেছেন জেসিন্ডা।

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য খুবই দুঃখের দিন। সবাইকে সতর্ক থাকতে হবে। করোনা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। সবাই ঘরে থাকুন। পৃথক থাকুন। মানুষের সংস্পর্শ ত্যাগ করুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।’

Share





Related News

Comments are Closed