ফিনল্যান্ডের সেই নাগরিক কোয়ারেন্টিনে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মীরবক্সটুলায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়া ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কুকে (৪৫) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ফিনল্যান্ডের নাগরিক মার্কুকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
জানা গেছে, ফিনল্যান্ডের যুবক মি. মাকু (৪৫) প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করে নগরীর হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আজ শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের সামনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি অ্যাম্বুলেন্সযোগে মার্কুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed