গোলাপগঞ্জে পিতার খুনি পুত্র গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকারী ছেলে রাহেল আহমদ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বনি ইউনিয়নের সৎপুর গ্ৰাম থেকে তাকে গ্ৰেফতার করে গোলাপগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার ২৭ মার্চ নৃশংসভাবে পিতাকে কুপিয়ে হত্যা ও মাকে গুরুতর আহত করে সে পালিয়ে যায়। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে সে বড়লেখা উপজেলায় আছে। রাতেই গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে রাউকার বাজার ফাঁড়ি ইনচার্জ মুরাদসহ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে দা দিয়ে কুপিয়ে বাবা আবদুল করিম খান ওরফে ঠাকুর মনাই (৭০)কে হত্যা করে পাষণ্ড এই ছেলে। এসময় জন্মদাতা মাকেও দা দিয়ে কুপিয়েছে সে। আশঙ্কাজনক অবস্থায় মা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে নিয়ে এখন হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার অভিযানে রয়েছেন।
এদিকে নিহত আবদুল করিম খান ওরফে ঠাকুর মনাই (৭০) নামাজের জানাজা শনিবার বাদ আসর সুনামপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed