খালেদা জিয়ার মুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার( ২৭ মার্চ) সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতি বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তারা আশা করেন, খালেদা জিয়া এখন যথাযথ চিকিৎসা সুবিধা পাবেন।
তারা আরও জানায়, বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র , স্বাধীন বিচার বিভাগ, মানবাধিকার রক্ষা বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন পুনব্যর্ক্ত করছে। সেই সঙ্গে মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
২৫ মাস কারাভোগের পর গত ২৫ মার্চ মুক্তি পান খালেদা জিয়া। কিছু শর্ত সাপেক্ষে সরকার তাঁকে মুক্তি দেয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed