টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১১জন। হতাহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন।
শনিবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার কান্দিলায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে সিমেন্ট ভর্তি একটি ট্রাক বেশ কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেয়ঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক মহাসড়কের কান্দিলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫জন নিহত হয়। আহত ১১জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্যে ১জন নারী ও ৪ পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে ৩ থেকে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা সবাই ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন বলে তিনি জানান।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed