বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার কিছুক্ষণ আগে গণস্বাস্থ্য হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির বলেন, ‘গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’
তিনি কিডনিতে সমস্যার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সানাউল্লাহ মিয়া গত বছরের ৩ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন। এরপরে তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যান।
দীর্ঘদিন আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত সানাউল্লাহ মিয়া। এক এগারো সরকারের সময় দলীয় নেত্রীর মামলা পরিচালনা করে সবার নজরে আসেন। তবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এর কিছুদিন পরই স্ট্রোক করে অসুস্থ হন তিনি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed