Main Menu

বিশ্বনাথে একইরাতে দুটি দোকান চুরি

বিশ্বনাথ প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবিলায় সিলেটের বিশ্বনাথে গত দু’দিন যাবৎ লকডাউন চলছে। সেই সুযোগে সংঘবদ্ধ চুরেরা একই রাতে দুটি ব্যবসা প্রতিষ্টানে চুরি করে নগদ টাকা ও জুতা নিয়ে গেছে।

বুধবার রাতের কোন এক সময় উপজেলার নতুন বাজারস্থ জয়নুল সু স্টোর ও গোল্ডেন সু স্টোরে এ চুরির ঘটনা ঘটে।

চুরেরা দোকানের পেছনের ষ্টীলের দুটি দরজা ভেঙ্গে গোল্ডেন সু ষ্টোর থেকে নগদ ১১ হাজার টাকা ও জয়নুল সু স্টোর থেকে মসজিদের দানবাক্সের ৫ হাজার টাকা সহ মোট ১০ হাজার টাকা ও কিছু জুতা নিয়ে যায়।

বিশ্বনাথ থানা প্রাঙ্গন থেকে অনুমানিক ৫শত হাত দুরে দুটি দোকান অবস্থিত এবং বাজারে নাইটগার্ড থাকাসত্বেও দোকান গুলো চুরি হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। দোকান মালিকরা চুরির বিষয়টি বাজার কমিটিকে নিয়ে বিশ্বনাথ থানা পুলিশকে অবহিত করেছেন বলে ব্যবসায়ী ইকবাল হোসেন ও জুয়েল আহমদ জানান।

প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে লকডাউন প্রয়োজন। তবে সবাইকে সর্বদা সচেতন থাকতে হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed