আফগানিস্তানে গুলি-বোমায় ২৫ শিখ নিহত
আন্তর্জাতিক ডেস্ক: করোনা নিয়ে যখন গোটা বিশ্ব আতঙ্কে এরই মধ্যে আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুক হামলায় ২৫ লিখ নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) এ হামলার পর টুইটারে তালেবানের একজন মুখপাত্র কাবুলের ওই হামলার দায় অস্বীকার করেছেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছেন এবং তারা সব হামলাকারীকে হত্যা করেছেন। তবে ওই হামলায় ঠিক কতজন অংশ নিয়েছিল সে ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি ওই কর্মকর্তা।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্মীয় ওই স্থাপনায় হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ৮ জন। এছাড়া ওই ভবন থেকে আরও ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।
সূত্র : রয়টার্স।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed