সিলেটে প্রবাসীর বাসায় ডাকাতি, স্বর্ণ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহরে এক প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় আহত হন মহিলাসহ দুইজন। এসময় সংঘবদ্ধ ডাকাতদল স্বর্ণ, নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়েছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপশহর আবাসিক এলাকার বি ব্লকের ২১ নাম্বার রোডের ৪ নম্বর বাসায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, এসময় ওই বাসার মালিক আব্দুল মান্নানের ঘরের প্রধান দরজা দিয়ে ৪ জন যুবক এসে হুট করে ঢুকে যায়। এসময় বাসায় তার স্ত্রী মিনারা বেগম এবং ভাড়াটিয়ার স্ত্রী ও ছোট্ট দুইটি বাচ্চা ছাড়া আর কেউ ছিলেন না। তখন ঘরে থাকা সকলকে একটি কক্ষে বেঁধে রেখে স্বর্ণ, নগদ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এসময় ডাকাতদের হামলায় আহত হন আব্দুল মান্নন ও মিনারা বেগম। তাঁরা দুজনই লন্ডন প্রবাসী। খবর পেয়ে পুলিশ ও র্যাব-৯ এর একটি টিম ঘটনাস্থলে যায়।
এদিকে সন্ধ্যা রাতে ডাকাতির ঘটনা এর আগে কখনও উপশহরে ঘটেনি এমনটি জানিয়ে প্রতিবেশীরা বলছেন, ঘটনাটি রহস্য জনক।
ডাকাতদের হামলায় আহত প্রবাসী মিনারা বেগম বলেন, বাসার গেইট খোলা ছিলো। কিন্তু ঘরের ভেতরে কিভাবে ঢুকলো বুঝতে পারিনি। চার ডাকাতের কারো সাথে অস্ত্র ছিলো না জানিয়ে তিনি বলেন, একজন আমার গলায় চেপে ধরে রাখে আর বলে চিৎকার দিলে মেরে ফেলবো, তাই ভয়ে চিৎকার দেইনি।
এ ব্যাপারে হযরত শাহপরান (রহ.) থানার সেকেন্ড অফিসার এসআই সুহেল রানা বলেন, ভিকটিমদের কথাবার্তায় কিছু অসংগতি রয়েছে। ঘটনাস্থলের পাশেই সিসি ক্যামেরা রয়েছে। সেটির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এরপর বিষয়টি খতিয়ে দেখা হবে ঘটনাটি আসলেই কি ডাকাতি না অন্য কিছু।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed