গাজীপুরে জমজম স্পিনিং মিলে আগুন, ব্যাপক ক্ষতি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় জমজম স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা পৌনে তিনটার দিকে কারখানার কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে কারখানার তুলা ও উৎপাদিত সুতাসহ মেশিনপত্র এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মামুন অর রশিদ ও কারখানার ডেপুটি ম্যানেজার মো. আক্তারুজ্জামানসহ স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার আবদার এলাকায় জমজম স্পিনিং মিলের কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়ে তুলা, সুতা ও সিলিংয়ের ডাষ্টের কারণে আগুন মুহুর্তেই পুরো টিনশেডের ওই কারখানায় ও গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। ফায়ার সার্ভিসের শ্রীপুর, ভালুকা, ত্রিশাল, জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ষ্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যার পর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।
তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed