লন্ডনে করোনায় আরো এক সিলেটির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক সিলেটির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় বিকেলে লন্ডনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। তার বয়স হয়েছিল ৮৫ বছর। এ নিয়ে লন্ডনে ৬ জন সিলেটির প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস।
জানা গেছে, লন্ডনে বসবাসকারী সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সনুপাড়া গ্রামের মো. পংকি মিয়া কয়েক দিন আগে বার্ধক্যজনিত অসুখের কারণে স্থানীয় ‘লন্ডন রয়েল হসপিটালে’ ভর্তি হন। সেখানে অবস্থানকালেই গত ৩ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনদিন অপ্রতিরোধ্য ভয়ঙ্কর এই ভাইরাসের সঙ্গে লড়ে অবশেষে তিনি আজ স্থানীয় সময় বিকেলে মৃত্যুবরণ করেন।
পংকি মিয়ার আত্মীয় দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার বাসিন্দা ছয়ফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে গেছেন।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাচজন সিলেটির মৃত্যু হয়েছে। ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়। তিনি ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে। গত শুক্রবার ভোরে রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী আরেক বাংলাদেশি। তিনি লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা ছিলেন। তৃতীয় বাংলাদেশি হিসাবে যুক্তরাজ্যে সফররত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭০) । এছাড়া মঙ্গলবার (২৪ মার্চ) আরো ২জনের মৃত্যু হয়। তারা দুজনই বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের বাসিন্দা। তারা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছন গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী জমসেদ আলী (৮০) ও পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটের ভেজিটেবল ব্যবসায়ী বাংলাদেশি বংশোদ্ভূত খসরু মিয়া (৪৯)। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহার পাড়া গ্রামে।
Related News
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More



Comments are Closed