জগন্নাথপুর উপজেলা ‘লকডাউন’
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম বলেন, মঙ্গলবার সকালে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এ আদেশ জারি করেছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে।
তিনি বলেন, জগন্নাথপুর উপজেলায় শুধু ঔষধের দোকান এবং অতিপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। এছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে।
কেউ লকডাউন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed