কমলগঞ্জে ঘরে ঘরে গিয়ে ৭০০ মাস্ক বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে ৭০০ জনকে মাস্ক বিতরণ করেছে নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্ট। পাশাপাশি করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে গ্রামবাসীকে নানা পরামর্শ দেয় সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১১টায় আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের উত্তর পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া ও অনগ্রসর শব্দকর পল্লীর ঘরে ঘরে গিয়ে দুই ঘন্টা ব্যাপী পায়ে হেটে ৭০০ জনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে গ্রামবাসীকে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ দেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্টের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, শামছুজ্জামান চৌধুরী ও রাজিব আহমদ।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed