Main Menu

সিলেটে ডাচ বাংলা’র বুথে গ্রাহকদের ভোগান্তি

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি গ্রাহক সেবা নিশ্চিতে বেশ জনপ্রিয় অবস্থানে রয়েছে। কিন্তু বর্তমান সময়ে সারাদেশে করোনা ভাইরাস আতঙ্কের এমন ক্রান্তিকালে ব্যাংকটি গ্রাহকদের সঠিক চাহিদা মেটাতে পারছে না বলে অভিযোগ উঠেছে।

ইন্টারনেট জনিত জটিলতায় সোমবার (২৩ মার্চ( সিলেট নগরীর ডাচ বাংলা ব্যাংকের প্রায় প্রতিটি বুথ আর ফাস্ট ট্র্যাকে দীর্ঘক্ষণ ধরে ছিল না নেটওয়ার্ক কানেকশন। ফলে টাকা উত্তোলন করতে পারেননি বুথে আসা গ্রাহকগণ। নগরীতে অবস্থিত ডাচ বাংলা’র প্রায় ১৮টি ফাস্ট ট্র্যাক এবং ১০-১২টি বুথের প্রত্যেকটিতে এমন অবস্থা থাকায় ভোগান্তি পোহাতে হয় গ্রাহকদের।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর আম্বরখানা, মির্জাজাঙ্গাল, তালতলা, বারুতখানা, সুবিদবাজার, আখালিয়াসহ নগরীর সবগুলো এলাকাস্থ ফাস্ট ট্র্যাক এবং বুথে গ্রাহকেরা টাকা তুলতে একাধিকবার আসলেও নেটওয়ার্ক নেই বলে ফিরিয়ে দেওয়া হয় তাদের। এসময় হসপিটালের বিল পরিশোধ বা বাজার করার মত প্রয়োজনীয় কাজের জন্য টাকা তুলতে না পারায় আগত অনেক গ্রাহক অসুবিধায় পড়ে ক্ষোভ প্রকাশ করেন।

নগরীর বারুতখানা পয়েন্টস্থ ডাচ বাংলা’র ফাস্ট ট্র্যাকে সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ৪ বার টাকা তুলতে আসা রেজাউল হক তার ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান, এমন অবস্থা হলে আমাদের কি হবে? এমন সংকটপূর্ণ অবস্থায় এত দীর্ঘক্ষণ থেকে টাকা তুলতে না পারায় যে অসুবিধার সৃষ্টি হচ্ছে তা সমাধানে ব্যাংক কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ ব্যাপারে বারুতখানা ফাস্ট ট্র্যাকের ম্যানেজার ডালিম কুমার রায় জানান, শুধু সিলেট নয়, পুরো বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক মেরামতের কাজ চলছে। ফলে মেশিন থেকে গ্রাহকগণ টাকা তুলতে পারছেন না। তিনি আরও বলেন, সোমবার ব্যাংকের বিভিন্ন শাখায় চেক এর মাধ্যমেও টাকা তোলা সম্ভব হয়নি। তবে সন্ধ্যার পর যেকোন বুথ থেকে টাকা তোলা যাবে বলেও তিনি জানান। সৌজন্যে সিলেটভিউ

Share





Related News

Comments are Closed