Main Menu

রাস্তায় জীবাণুনাশক ঔষধ ছিটাচ্ছে সিসিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম : নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় নগরীর রাস্তাঘাটে জীবাণুনাশক ঔষধ ছিটানোর কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। রোববার মধ্যরাত থেকে নগরীতে এ কার্যক্রম শুরু হয়।

সিসিকের ৩টি গাড়ি দিয়ে এসব জীবাণুনাশক ঔষধ ছিটানো হয় চৌহাট্টা থেকে মানিকপীর সড়ক, কাজীটুলা থেকে শাহী ঈদগাহ সড়ক ও নয়াসড়ক থেকে জিন্দাবাজার সড়কে।

এ সময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা, জাহিদুল ইসলাম, পরিচ্ছন্নতা সংক্রান্ত সিসিকের স্থায়ী কমিটির সদস্য কাউন্সিলর এস এম শওকত আমিন ও পরিচ্ছন্ন শাখার প্রধান হানিফুর রহমান উপস্থিত ছিলেন।

এ কার্যক্রম প্রসঙ্গে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা, জাহিদুল ইসলাম বলেন, ব্লিচিং পাউডার, ফিনাইল ও পানি দিয়ে জীবাণুনাশক তৈরি করে নগরীর সড়কগুলোতে ছিটানো হচ্ছে। প্রতিদিন নগরীতে এ কার্যক্রম চলবে। প্রাথমিক অবস্থায় নগরীর প্রধান সড়কগুলোতে জীবাণুনাশক ছিটানো হবে।

Share





Related News

Comments are Closed