সিলেটের সকল মার্কেট বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচাতে সিলেট নগরীর ব্যবসায়ীরা সকল মার্কেট বন্ধ করার ঘোষণা দিয়েছেন। আগামীকাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নগরীর সকল মার্কেট বন্ধ থাকবে।
সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি ও আল-হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগামি শনিবার থেকে মার্কেট খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।
ব্যবসায়ী রিপন বলেন, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আজ রবিবার নগরীর ব্যবসায়ীদেরকে মার্কেট বন্ধ করার জন্য আহবান করেন। তাঁর এ আহবানে সাড়া দিয়ে ইতিমধ্যে আল-হামরা, মিলেনিয়াম, ব্লু-ওয়াটার, মধুবন, নয়াসড়কসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
নগরীর ব্যবসায়ীরা এ ব্যাপারে আজ রবিবার রাতে বৈঠকে বসবেন। এতে মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত থাকার কথা রয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed