সিলেটে মারা যাওয়া প্রবাসী নারীর দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে মারা যাওয়া প্রবাসী নারীর দাফন সম্পন্ন হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে নগরীর মানিকপীর টিলাস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনকালে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় মৃত নারীর পরিবারের একজন সদস্যও উপস্থিত ছিলেন।
এসময় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৃতদেহের কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি।
এরআগে রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে লন্ডন ফেরত এই নারী নগরীর সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন ইউনিটে মারা যান।
৬১ বছর বয়স্ক ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে সিলেট ফেরেন। এরপর ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।
গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। আজ রোববার আইইডিসিআরের প্রতিনিধিদল সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিলো বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত কি না তা নিশ্চিত হতে দাফনের আগে মৃত ওই নারীর মুখের লালার নমুনা সংগ্রহ করা হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed