স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ নিষেধ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখার সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তবে স্থলবন্দর কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও নির্দেশনা হাতে পায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এজন্য বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার (২২ মার্চ) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের চালু সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।
একই বিষয়ে জানতে চাইলে স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের সদস্য ড. আলমগীর হোসেন বলেন, বিষয়টি তারা এখনও অবহিত নন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed