সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত
প্রবাস ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত ৮টার দিকে তাবুক রোডের আল-হায়াত নামক স্থানে বালু ঝড়ের কবলে পড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন আবদুল্লাহ আল নোমান (৩০) নামের এই বাংলাদেশি প্রবাসী। এ ঘটনায় আহত নুর নবী ড্রাইভারকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নোমানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর হাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৌলভি ইউনুস সাহেবের বাড়ি এলাকায়। তিনি ওই এলাকার শেখ ফরিদের ছেলে।
নোমান দীর্ঘদিন ধরে বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মতর ছিলেন।
Related News
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More



Comments are Closed