ওসমানী হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের হাসপাতালগুলোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ নিষেধাজ্ঞা জারির পর থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান।
তিনি বলেন, সরকারি নির্দেশনা আসার পর হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এটি প্রায় ৮০ শতাংশ কার্যকর করা হয়েছে। কিছু কিছু জটিল রোগী থাকায় পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
করোনা পরিস্থিতি যেন মারাত্মক আকার ধারণ করতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা ব্যবস্থা। এর অংশ হিসেবেই হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
Related News
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed