কুলাউড়ায় পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: পুকুরে গোসল করতে নেমে আর উঠে আসেনি মৌলভীবাজারের কুলাউড়ার অগ্রনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র দীপক দাস (১৫)। সে উপজেলার সদর ইউনয়িনের কালিটি চা বাগানের নতুন লাইন এলাকার কাশী দাসের ছেলে।
শনিবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বিকালে উপজেলার কালিটি চা বাগানের পাশের পুকুরে গোসল করতে যায় দীপক। গোসল করার কোন এক মুহূর্তে পুকুরের পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জানান, পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed