Main Menu

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন।

শনিবার (২১ মার্চ() রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়ায় জাঙ্গালিয়া এলাকার চুনতি রেঞ্জ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা লবণবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ম্যাজিক (পিকআপ ধরনের) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, কক্সবাজার থেকে লবণবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে আসছিল। এসময় যাত্রীবোঝাই চার চাকার ম্যাজিক পরিবহনের গাড়িটি লোহাগড়ার চুনতি রেঞ্জ অফিসের সামনে এলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ম্যাজিক পরিবহনের ১৩ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

Share





Related News

Comments are Closed