সিলেটে মৃত্যুবরণকারী প্রবাসী মহিলার স্যাম্পল নেবে আইইডিসিআর
বৈমাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন মৃত্যুবরণকারী যুক্তরাজ্য প্রবাসী মহিলার মুখের লালাসহ অন্যান্য স্যাম্পল আজ রোববার সংগ্রহ করবে আইইডিসিআর।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহিলার মৃত্যুর বিষয়টিও আইইডিসিআরকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, ওই মহিলা গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় গত ২০ মার্চ তাকে এ হাসপাতালে কোয়ারেন্টাইনে আনা হয়। তিনি আরো জানান, মহিলা যেসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন-সে সব উপসর্গ করোনার সাথে কো-রিলেইট করে। আইইডিসিআর-এর প্রসিডিউর অনুযায়ী মহিলার দাফন হবে বলে জানান তিনি।
রবিবার ভোররাত সাড়ে ৩টায় করোনা সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি যুক্তরাজ্য প্রবাসী মহিলা মারা যান। তার বয়স ৬০ বছর।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed