কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে মোবাইল কোর্ট।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিছবাহ উদ্দিন জানান, সিলেট জেলা প্রশাসনের করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় ৫টি টিম গঠন করা হয়েছে। টিম গুলো হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা ঠিকমতো সরকারি নির্দেশনা মানছেন কি না তা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবে। প্রয়োজনে টিমের সংখ্যা আরো বাড়বে। ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে টিমের সদস্যরা কাজ করেছে বলে জানা গেছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা: নুরে আলম শামীম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস নিয়ে জেলা পর্যায়ের মাল্টিসেক্টরাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এতে কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় করোনা নিয়ে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং যারা হোম কোয়ারেন্টাইন অমান্য করবে-তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া, প্রশাসন ও পুলিশের উদ্যোগে জেলা ও উপজেলায় মাইকিংয়ের সিদ্ধান্ত হয় বলে জানান ডেপুটি সিভিল সার্জন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed